জাটকা সংরক্ষণ সপ্তাহ ১১-১৭ মার্চ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ১১ থেকে ১৭ মার্চ ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৭’ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ইলিশ সম্পদ সংরক্ষণ সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ বছরের স্লোগান নির্ধারণ করা হয় ‘জাটকা ইলিশ ধরব না, দেশের ক্ষতি করব না।’
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের সভাপতিত্বে সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।