জাটকাসহ ট্রলার জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলার নিন্দ্রার খাল থেকে গতকাল বৃহস্পতিবার ৫০ মণ জাটকাসহ একটি মাছ ধরার ট্রলার আটক করেছে কোস্টগার্ড। তালতলীর সখিনার কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. হাফিজুর রহমান চৌধুরী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বেলা পৌনে ১১টার দিকে নিন্দ্রার খালে অভিযান চালিয়ে প্রায় ৫০ মণ জাটকাবোঝাই এফবি কহিনুর নামের একটি ট্রলার আটক করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা জেলেরা জাটকা ধরার জাল ও ট্রলার ফেলে পালিয়ে যান। ভারপ্রাপ্ত ইউএনও তৌছিফ আহম্মেদ বলেন, আটক জাটকা নিলামে বিক্রি করা হবে।