জাটকাসহ দুজন আটক, কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চ থেকে ৩০০ কেজি জাটকাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা। গতকাল শুক্রবার ভোরে ফতুল্লার পাগলা স্টেশন কমান্ডার হাসানুর রহমানের নেতৃত্বে একটি দল এমভি কলি নামের লঞ্চে ওই অভিযান চালায়। পরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ব্যক্তিদের তিন মাস করে কারাদণ্ডাদেশ দেন। জব্দ করা জাটকা প্রশাসনের কর্মকর্তাদের মাধ্যমে স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বালারহাট ছুরিরচর গ্রামের মো. নাসির হাওলাদার ও মো. আক্তার মাহমুদ।