জাটকায় জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরের নড়িয়া বাজার ও চাকধ বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে গতকাল রোববার পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন। দণ্ড পাওয়া ব্যবসায়ীরা হলেন সেলিম দেওয়ান (৫০) ও সিরাজ ব্যাপারী (৪০)। নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মস্তফা বাজারে জাটকা বিক্রি করা অবস্থায় ওই দুই ব্যবসায়ীকে আটক করেন। এ সময় ১২০ কেজি জাটকা আটক করা হয়। মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সামছুল হক ওই দুজনকে মৎস্য আইনে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।