জাতি অনেকটা দায়মুক্ত হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির মধ্য দিয়ে জাতি অনেকটা দায়মুক্ত হলো বলে মনে করছে বাংলাদেশের ওয়ার্কার্স পাটি। আর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনে করে, এর মাধ্যমে মানবতাকেই ঊর্ধ্বে তুলে ধরা হয়েছে। গতকাল শনিবার রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দল দুটির শীর্ষ পর্যায়ের নেতারা প্রথম আলোকে এসব কথা বলেন।