প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আধুনিক ও উন্নত জাতি গঠনে শিশুদের প্রতি আরও বেশি যত্নবান হতে হবে। তাদের মেধা বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
‘সবার আগে শিশু’—এই স্লোগান নিয়ে গতকাল শুক্রবার সুনামগঞ্জে দিনব্যাপী শিশু আনন্দমেলা ও সাংস্কৃতিক উৎসবে অংশ নেওয়া ব্যক্তিরা এসব কথা বলেছেন।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হেমায়েতুল ইসলাম, অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা মহিলা পরিষদের সভানেত্রী শীলা রায় প্রমুখ বক্তব্য দেন।