জাতি ’৭১-এর খুনিদের বিচারের দাবিতে ঐক্যবদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগর আওয়ামী লীগের নেতারা বলেছেন, জাতি আজ ’৭১-এর নরপশু খুনিদের বিচারের দাবিতে ঐক্যবদ্ধ। যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে। গতকাল বুধবার বেলা ১১টায় আওয়ামী লীগের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রার আগে সমাবেশে নেতারা এসব কথা বলেন। খুলনা মহানগর আওয়ামী লীগ শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে। নগরের শহীদ হাদিস পার্ক থেকে শোভাযাত্রা শুরু হয় এবং একই স্থানে এসে শেষ হয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সম্পাদক মিজানুর রহমান, মল্লিক আবিদ হোসেন প্রমুখ।