জাতিকে আলোর দিশা দিয়ে গেছেন শহীদজননী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার মধ্য দিয়ে বাংলাদেশ শহীদজননী জাহানারা ইমামকে মনে রাখবে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির এক আলোচনা সভায় বক্তারা এ মন্তব্য করেছেন। গত শনিবার নগরের জ্যাকসন হাইটসে শহীদজননীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাহিম রেজা নূর। স্বীকৃতি বড়ুয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সৈয়দ মুহাম্মদ উল্লাহ, নুরুন্নবী, কবির আনোয়ার, সীতাংশু গুহ, জিনাত নবী, সুব্রত বিশ্বাস প্রমুখ।
সভায় শহীদজননীর যুক্তরাষ্ট্রে কাটানো শেষ দিনগুলো নিয়ে বইয়ের রচয়িতা মুক্তিযোদ্ধা বিজ্ঞানী নুরুন্নবী বলেন, হতাশ হয়ে পড়া জাতিকে আলোর দিশা দিয়ে গেছেন শহীদজননী। তাঁর শুরু করা লড়াই শেষ হয়ে যায়নি। জীবনের শেষনিশ্বাস পর্যন্ত তিনি তাঁর সংকল্পে অবিচল ছিলেন। বীর প্রজন্মের কাছে শহীদজননীর মাতৃমূর্তি নতুন করে লড়াই করার প্রেরণা জোগায়।
সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কর্মসূচি: শহীদজননীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার সকাল আটটায় রাজধানীর মিরপুরে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ এবং বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও শোভাযাত্রা করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। সংগঠনটির সভাপতি রওশন আরার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ, ফোরামের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য শামসুন্নাহার জোৎস্না প্রমুখ।