জাতির উন্নয়নে পরিকল্পিত পরিবার গঠনের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনসংখ্যা দিবসে খাগড়াছড়ির মহালছড়িতে শোভাযাত্রা বের করা হয়। ছবিটি গতকাল উপজেলার বাজার এলাকা থেকে তোলা l প্রথম আলো
জনসংখ্যা দিবসে খাগড়াছড়ির মহালছড়িতে শোভাযাত্রা বের করা হয়। ছবিটি গতকাল উপজেলার বাজার এলাকা থেকে তোলা l প্রথম আলো

বিশ্ব জনসংখ্যা দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম, ফেনী, লক্ষীপুর, খাগড়াছড়ি, কক্সবাজারসহ বিভিন্ন জেলা উপজেলায় সচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। এবারের দিবসটির প্রতিপাদ্য ছিল, ‘পরিবার পরিকল্পনা: জনগণের ক্ষমতায়ন ও জাতির উন্নয়ন’। গতকাল মঙ্গলবার পরিবার পরিকল্পনা বিভাগ ও বিভিন্ন বেসরকারি সংস্থা যৌথভাবে এ কর্মসূচি পালন করে। আলোচনা সভায় বক্তারা জাতির উন্নয়নে পরিকল্পিত পরিবার গঠনের তাগিদ দেন।

দিবসটি উপলক্ষে ফেনী শহরের ট্রাংক রোডের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. আবুল কালামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক দেবময় দেওয়ান, সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবির প্রমুখ।

লক্ষ্মীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সকালে ঝুমুর সিনেমা হলের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আশফাকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক হোমায়রা বেগম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মীর শওকত হোসেন, সিভিল সার্জন মোস্তফা খালেদ আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা।

খাগড়াছড়ির দীঘিনালায় গতকাল অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও সূর্যের হাসি ক্লিনিক। শোভাযাত্রাটি উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, নারী ভাইস চেয়ারম্যান গোপা দেবী চাকমা প্রমুখ।

   চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র সেন গুপ্তের সভাপতিত্বে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা ্পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু ছালেহ মো. ফোরকান উদ্দিন। এর আগে সকালে উপজেলা পরিষদের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

  কক্সবাজারের মহেশখালীতে দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের সাংসদ আশেক উল্লাহ রফিক। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী প্রমুখ।

(প্রতিবেদনটি তৈরি করেছেন ফেনী অফিস, লক্ষীপুর, দীঘিনালা (খাগড়াছড়ি), আনোয়ারা (চট্টগ্রাম) ও মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি)