জাতির ভাগ্য বদলে দেওয়ার প্রত্যয় কৃতীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ও মুঠোফোন কোম্পানি রবির উদ্যোগে গত শনিবার নোয়াখালীর হাতিয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে প্রথম আলোর বন্ধুসভার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীরা নিজেদের মেধা ও মননের উন্নত চর্চার মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিজের, পরিবারের ও জাতির ভাগ্য বদলে দেওয়া অঙ্গীকার ব্যক্ত করেন।হাতিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর হাতিয়া প্রতিনিধি মানিক মজুমদার। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী আমিনুল ইসলাম, ফরিদা খানম, অভিভাবক মনির উদ্দিন, মেছবাহুল হক ও সাজ্জাদ হোসেন, শিক্ষক আ ন ম হাসান, শামছুল হুদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা টিপু সুলতান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম পাটোয়ারী, যুব উন্নয়ন কর্মকর্তা আ ক ম মুহসীন, উপজেলার ভাইস চেয়ারম্যান আবুল খায়ের মো. রাতুল, উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ ওয়ালী উল্যাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুণ অর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) মোজাম্মেল হক, অধ্যক্ষ এনামুল হক, মো. ইরাক ও আ ন ম হারুণ অর রশীদ খান বক্তব্য দেন।অনুষ্ঠানের শেষে উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ ওয়ালী উল্যাহ, ইউএনও হারুণ অর রশীদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী ও সহকারী কমিশনার (ভূমি) মোজাম্মেল হক কৃতী ছাত্রছাত্রীদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন।