জাতির স্বার্থে কুৎসিত আচরণ থেকে বিরত থাকুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মুখপাত্র ও সমন্বয়ক তরিকুল ইসলাম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার যদি খালেদা জিয়ার প্রতি, আর খালেদা জিয়ার যদি শেখ হাসিনার প্রতি শ্রদ্ধাবোধ থাকত, তাহলে এক রাজনীতিবিদ আরেক রাজনীতিবিদের চরিত্র হনন করতে পারতেন না।’গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় ‘দেশের অবক্ষয়গ্রস্ত রাজনীতির’ কথা বলতে গিয়ে তরিকুল ইসলাম এ মন্তব্য করেন। খালেদা জিয়াকে আক্রমণ করে সম্প্রতি প্রধানমন্ত্রীর বক্তব্যের কথা উল্লেখ করে বিএনপির মুখপাত্র বলেন, ‘প্রধানমন্ত্রী যশোরের জনসভায় যে কুৎসিত, কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তা তাঁর মুখে মানায় না। তাহলে আমরা কার কাছ থেকে কী শিখব? ছাত্ররা কী শিখবে? দেশ ও জাতির স্বার্থে আহ্বান করব, দয়া করে প্রধাৎনমন্ত্রী যেন এ ধরনের আচরণ থেকে বিরত থাকেন।’তরিকুল বলেন, ‘হাসানুল হক ইনু, যিনি সমাজতন্ত্রের ধারক-বাহক। সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ুয়া, যিনি ছয়টি প্লট ও বাড়ি-গাড়ির মালিক। তাঁদের দেখে আমরা কী শিখব? রাশেদ খান মেনন সারা জীবন সংগ্রামের ইতিহাস শিখিয়েছেন। সংগ্রাম যদি এই হয়, আদর্শ ছেড়ে নৌকায় চড়ে এমপি হওয়া; এ সংগ্রাম তো কোনো প্রগতিশীল রাজনীতির ইতিহাসে আমরা দেখিনি।’ তিনি আরও বলেন, আজ গণতন্ত্রই রাখতে পারছি না, সাম্য-মৈত্রী কোথায় প্রতিষ্ঠা করব। এসব দেখে অনেকে আদর্শিক লড়াই থেকে পিছু হটতে বাধ্য হন। প্রতিকূলতার মধ্যেও যার যার অবস্থানে থেকে দলের ভেতরে আদর্শিক লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান সাবেক বামপন্থী এই নেতা।তরিকুল দাবি করেন, ‘তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে জামায়াতে ইসলামীর ব্রেইন চাইল্ড। জামায়াত যে শিশুর জন্ম দিয়েছে, আওয়ামী লীগ তা লালন-পালন করেছে। আজ তাকে হত্যা করার এত কেন ইচ্ছা? কারণ ক্ষমতা।’রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও বর্তমানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ১৯৮৪ সালের ২২ ডিসেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হন। এ উপলক্ষে গতকাল এই আলোচনার আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ন্যাশনালিস্ট এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। রিজভী ১২ দিন ধরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবরুদ্ধ আছেন।মাহমুদুর রহমান গ্রেপ্তার হলে কঠোর কর্মসূচি:আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে যদি গ্রেপ্তার করা হয়, তাহলে বিএনপি কঠোর আন্দোলনে যাবে বলে ঘোষণা দলের মুখপাত্র তরিকুল ইসলামের। গতকাল সকালে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এ ঘোষণা দেন।