জাতিসংঘ আদিবাসী বিশেষজ্ঞ হলেন দেবাশীষ রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকমা রাজা দেবাশীষ রায় জাতিসংঘ আদিবাসীবিষয়ক স্থায়ী ফোরামের এশীয় অঞ্চলের বিশেষজ্ঞ হিসেবে মনোনয়ন পেয়েছেন। ২৮ এপ্রিল জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এ মনোনয়ন দেয় বলে ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে। তিনি আদিবাসীবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে নির্ধারিত মেয়াদে জাতিসংঘে এশীয় অঞ্চলের আদিবাসীদের প্রতিনিধিত্ব করবেন।তাঁকে ২০১১ থেকে ২০১৩ সাল মেয়াদের জন্য এই মনোনয়ন দেওয়া হয়।