জাতিসংঘ ইকুয়েটর পুরস্কার পাচ্ছে চুনুতি বন সংরক্ষণ কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চুনুতি বন সংরক্ষণ সহ-ব্যবস্থাপনা কমিটি জাতিসংঘ ইকুয়েটর পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। বন ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনগণকে সম্পৃক্ত করে তাদের আয় বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হচ্ছে।আগামী জুনে ব্রাজিলের রিও ডি জেনিরোতে ‘রিও ২০+’ সম্মেলনে এ পুরস্কার দেওয়া হবে।পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় চুনুতি সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং ওই এলাকার সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। গতকাল শুক্রবার বসুন্ধরা আইইউবি ক্যাম্পাসে বন বিভাগ আয়োজিত ফরেস্ট কো-ম্যানেজমেন্ট কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিনন্দন জানান।ওই অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইউএসএআইডি মিশনপ্রধান রিচার্ড গ্রিন চুনুতি বন সংরক্ষণ সহ-ব্যবস্থাপনা কমিটির পুরস্কারের জন্য মনোনীত হওয়ার বিষয়টি ঘোষণা করেন।অনুষ্ঠানে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম বলেন, সহ-ব্যবস্থাপনা পদ্ধতি চালু হওয়ার আগে চুনুতি বন এলাকার সাধারণ মানুষ বনের কোনো সুফল পেত না। সহ-ব্যবস্থাপনা পদ্ধতির মাধ্যমে সাধারণ মানুষকে বন সংরক্ষণে সম্পৃক্ত করার ফলে সাধারণ মানুষ বিভিন্ন আয়বর্ধক কর্মসূচির মাধ্যমে এর সুফল পাচ্ছে। বিজ্ঞপ্তি।