জাতিসংঘ-ওআইসিকে শক্ত ভূমিকা নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী ওলামা লীগের সমাবেশে নেতারা বলেছেন, রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা, ধর্ষণসহ অমানবিক নির্যাতনের ক্ষেত্র সৃষ্টি করেছেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি। এই বর্বরোচিত হামলা বন্ধ করতে হলে জাতিসংঘ, ওআইসি, আরব লিগসহ আন্তর্জাতিক বিশ্বকে সু চির বিরুদ্ধে শক্ত ভূমিকা নিতে হবে।

গতকাল মঙ্গলবার জোহরের নামাজের পর ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকে এক প্রতিবাদ সমাবেশে নেতারা এসব কথা বলেন। সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদ এবং ওলামা লীগ যৌথভাবে এ সমাবেশ করে।

সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি হাফেজ আবদুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার গোলাম মাওলা নক্সবন্দী প্রধান অতিথি ও বঙ্গবন্ধু ল কলেজের অধ্যক্ষ এম এম আনোয়ার হোসেন বিশেষ অতিথি ছিলেন। আরও বক্তব্য দেন ওলামা লীগের সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান শেখ শরীয়তপুরী, কেন্দ্রীয় নেতা শোয়াইব আহমদ গোপালগঞ্জী, সাইফুদ্দিন মিয়াজী প্রমুখ।