জাতিসংঘ দিবস আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘ দিবস আজ। আজ থেকে ৬৫ বছর আগে জাতিসংঘের প্রতিষ্ঠা হয়েছিল। বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হবে। বাসস জানায়, দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার এক বার্তায় মানবজাতির বৃহত্তর কল্যাণের মহৎ লক্ষ্য বাস্তবায়নে জাতিসংঘকে আরও গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বশান্তি ও নিরাপত্তা বিধানে এই প্রতিষ্ঠানই শেষ ভরসা। উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের জন্য বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সার্বভৌমত্বের প্রতি সম্মান ও সহযোগিতা জরুরি।