জাতিসংঘ পানিপ্রবাহ কনভেনশনে অনুস্বাক্ষরের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেশী রাষ্ট্রগুলোর কাছ থেকে পানির ন্যায্য হিস্যা পাওয়ার ক্ষেত্রে জাতিসংঘ পানিপ্রবাহ কনভেনশন ১৯৯৭ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে৷ পরিবেশবাদী, শিক্ষাবিদ ও বিভিন্ন সামাজিক আন্দোলনের কর্মীরা দাবি করেছেন, এই কনভেনশনে বাংলাদেশের স্বাক্ষর করা জরুরি৷
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গতকাল শনিবার ১২টি সংগঠনের জোট ‘জাতিসংঘ পানিপ্রবাহ কনভেনশন বাস্তবায়ন আন্দোলন’ আয়োজিত আলোচনা সভায় এ দাবি তোলা হয়।