জাতিসংঘ প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অচিরেই জাতিসংঘের প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় অংশ নিয়ে বাংলাদেশ জাতিসংঘের বাজারে প্রবেশ করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। গতকাল সোমবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) মিলনায়তনে এক কর্মশালায় তিনি এ আশাবাদ প্রকাশ করেন।বাণিজ্য মন্ত্রণালয় ও জাতিসংঘ প্রকিউরমেন্ট ডিভিশনের সহযোগিতায় ডিসিসিআই ও স্কলারস বাংলাদেশ যৌথভাবে এক কর্মশালার আয়োজন করে। ‘ডুয়িং বিসনেস উইথ দ্য ইউনাইটেড নেশনস অ্যান্ড ভেন্ডর রেজিস্ট্রেশন সিস্টেম’ শীর্ষক এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবদুল মোমেন, জাতিসংঘের প্রকিউর ডিভিশনের অফিসার ইন চার্জ দিমিত্রি দভগোপলি, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক অমিতাভ চক্রবর্তী।অনুষ্ঠানে কর্মশালার ফোকাল পয়েন্ট স্কলারস বাংলাদেশের সভাপতি চৌধুরী শামীম বলেন, এ কর্মশালার মধ্য দিয়ে দেশের ব্যবসায়ীদের সঙ্গে জাতিসংঘের প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টের যোগসূত্র তৈরি হতে পারে। বিজ্ঞপ্তি