জাতিসংঘ মিশনে বাংলাদেশি পুলিশ সদস্যের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় বাংলাদেশ পুলিশের কনস্টেবল আশরাফুল ইসলাম (৩৭) মারা গেছেন। গত মঙ্গলবার সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে উগান্ডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলায়। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এ খবর জানানো হয়েছে।
আশরাফুল ইসলাম মা, স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন। জাতিসংঘ মিশনে যাওয়ার আগে আশরাফুল র্যাবের সদর দপ্তরে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।