জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সেনা ও পুলিশ মোতায়েনকারী দেশগুলোর শীর্ষে রয়েছে বাংলাদেশ। বর্তমানে বিভিন্ন মিশনে কর্মরত শান্তিরক্ষীদের মধ্যে ১০ হাজার ৫৭৪ জন বাংলাদেশের নাগরিক। গত বৃহস্পতিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। খবর বাসসের।বাংলাদেশ এত দিন সর্বোচ্চ সেনাসদস্য প্রদানকারী দেশের অবস্থানে থাকলেও পুলিশ প্রদানকারী দেশ হিসেবে দ্বিতীয় অবস্থানে ছিল। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সেনা ও পুলিশ প্রদানকারী দেশগুলোর শীর্ষে ছিল পাকিস্তান। মোট সদস্যসংখ্যা সাড়ে ১০ হাজার অতিক্রম করায় বাংলাদেশের অবস্থান এখন শীর্ষে।শিগগিরই বাংলাদেশের আরও তিনটি এফপিইউ (ফরম্ড পুলিশ ইউনিট) এ বাহিনীতে যোগ হচ্ছে। এতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের সদস্যসংখ্যা বেড়ে দাঁড়াবে দুই হাজার ১৩৩।এ ছাড়া নৌবাহিনীর তিন শ সদস্যের একটি কনটিনজেন্টও শিগগিরই লেবাননে যোগ দিতে যাচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।