জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ
আজ ২৯ মে বৃহস্পতিবার আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হবে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমস্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে পৃথক বাণী প্রদান করেছেন। খবর বাসসের৷
‘পিসিকপার্স রান’-এর মাধ্যমে আজ সকালে শান্তিরক্ষী দিবসের কর্মসূচি শুরু হবে। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শহীদ শান্তিরক্ষীদের নিকটাত্মীয় এবং আহত শান্তিরক্ষীদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের ওপর বিশেষ উপস্থাপনার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেিশ শান্তিরক্ষীদের কার্যক্রমের ওপর প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে৷ এতে রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে থাকবেন। সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা ৩০ মিনিট পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।