জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ শনিবার। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হবে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।আজ সকালে পিস কিপার্স রানের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে নিহত শান্তিরক্ষীদের স্বজন ও আহত ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। আশা করি, বাংলাদেশ বিশ্বশান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য প্রতিষ্ঠা ও বজায় রাখার ক্ষেত্রে আগামী দিনগুলোতেও অগ্রণী ভূমিকা পালন করবে।’প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, সরকার ও জনগণের পক্ষ থেকে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং পুলিশের সব সদস্যকে তাঁদের অবদানের জন্য আন্তরিক অভিনন্দন জানান। খবর আইএসপিআর ও তথ্যবিবরণীর।