জাতিসংঘ শান্তিরক্ষীদের বেতন বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘে শান্তিরক্ষীদের বেতন বেড়েছে। গত মঙ্গলবার জাতিসংঘের বাজেট ও প্রশাসন-সংক্রান্ত পঞ্চম কমিটিতে শান্তিরক্ষীদের বেতন নয় মাসের জন্য ছয় কোটি মার্কিন ডলার বাড়ানোর ব্যাপারে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়। খবর তথ্য বিবরণীর।এই ছয় কোটি মার্কিন ডলার জাতিসংঘ মিশনে কর্মরত শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে সংখ্যার অনুপাতে ভাগ করে দেওয়া হবে। এটি হবে তাদের জন্য বর্তমানে নির্ধারিত মাসিক এক হাজার ২৮ মার্কিন ডলারের অতিরিক্ত।চলমান বিশ্বে বিরাজমান অর্থনৈতিক মন্দার কারণে পশ্চিমা দেশগুলোর চাপের মুখে শান্তিরক্ষা-সংক্রান্ত মোট বাজেট ৮০০ কোটি থেকে কমিয়ে ৭৩১ কোটি মার্কিন ডলার করা হলেও সৈন্য পাঠানো দেশগুলোর চাপের মুখে সর্বসম্মতিতে শান্তিরক্ষীদের বেতন বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ক্ষেত্রে অন্যতম প্রধান ভূমিকা পালন করে বাংলাদেশ।বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ প্রায় সাড়ে ১০ হাজার শান্তিরক্ষী সদস্য রয়েছেন।