জাতিসংঘ সদর দপ্তরে সভায় স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উগ্রবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরেছেন। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক সভায় সন্ত্রাসবাদের বিপক্ষে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি। গতকাল শনিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। খবর বাসসের।
১৯৩টি দেশের প্রতিনিধিদের নিয়ে জাতিসংঘের অছি পরিষদ কানায় কানায় পূর্ণ ছিল। বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী উগ্রবাদ মোকাবিলায় সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণের মাধ্যমে সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরেন।
এর আগে সকালে জাতিসংঘের মহাসচিব বান কি মুন সভায় জাতিসংঘে উগ্রবাদ মোকাবিলার জন্য একটি কর্মপরিকল্পনা তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরকালে আয়োজিত কাউন্টার ভায়োলেন্ট এক্সট্রিমিজম (সিভিই) অধিবেশনে ‘বৈশ্বিক সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের কথা’ স্মরণ করেন।
বাংলাদেশে আইএস নেই: নিউইয়র্ক প্রতিনিধি জানায়, সেখানে বাংলাদেশ কনস্যুলেটে এমআরভি (মেশিন রিডেবল ভিসা) কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো আইএস নেই। ছাত্রশিবির বিভিন্ন সময়ে বিভিন্ন নামে—কোনো সময় আল-কায়েদা, কোনো সময় জেএমবি, কোনো সময় হরকাতুল জিহাদ, আবার কোনো সময় আনসারুল্লাহ বাংলা টিম পরিচয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘বাংলাদেশে আইএস আছে বলে বিদেশ থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে। নিরাপত্তা বাহিনী এ ব্যাপারে সজাগ।’
বাংলাদেশে নিরাপত্তা, বিশেষ করে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক কর্মকর্তাকে পুলিশের মারধরের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মনে রাখতে হবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। অপরাধ করলে তার বিচার হবে।’
ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া উদ্বেগ জানিয়েছে। বিষয়টি যদিও সিভিল এভিয়েশনের, তারপরও আমরা তাদের সহযোগিতা করছি।