রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের মৃত্যুতে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে শোক বই খোলা হয়েছে। শোক বইয়ে ২১ মার্চ জাতিসংঘের মহাসচিব মান কি মুনসহ স্বাক্ষর করেন ভারতের স্থায়ী প্রতিনিধি, শ্রীলঙ্কার স্থায়ী প্রতিনিধি, ভুটান মিশনের ডিপিআর, মালদ্বীপের স্থায়ী প্রতিনিধি, বেলারুশের স্থায়ী প্রতিনিধি, তানজানিয়ার ডিপিআর, সিঙ্গাপুরের স্থায়ী প্রতিনিধি, কানাডার স্থায়ী প্রতিনিধি, বারবাডোসের স্থায়ী প্রতিনিধি, সোয়াজিল্যান্ড মিশনের প্রথম সচিব, ইতালির স্থায়ী প্রতিনিধি, বাহরাইনের স্থায়ী প্রতিনিধি, রুমানিয়ার স্থায়ী প্রতিনিধি, বতসোয়ানার স্থায়ী প্রতিনিধি ও ব্রাজিলের স্থায়ী প্রতিনিধি। ২২ মার্চ স্বাক্ষর করেন হাঙ্গেরি মিশনের ডিপিআর, লুক্সেমবার্গের স্থায়ী প্রতিনিধি, জাপানের ডিপিআর, কম্বোডিয়ার স্থায়ী প্রতিনিধি, মিসরের স্থায়ী প্রতিনিধি, সাইপ্রাস মিশনের প্রতিনিধি, উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি, পাকিস্তান মিশনের মিনিস্টার, কঙ্গো মিশনের প্রথম সচিব, ব্রুনাই মিশনের ডিপিআর, চীনের স্থায়ী প্রতিনিধি, আলজেরিয়ার স্থায়ী প্রতিনিধি, স্লোভেনিয়ার ডিপিআর, সুইজারল্যান্ডের স্থায়ী প্রতিনিধি, কেনিয়ার স্থায়ী প্রতিনিধি, লেসেথোর ডিপিআর, ইউক্রেনের ডিপিআর, নেপালের স্থায়ী প্রতিনিধি, জাতিসংঘের ডিপার্টমেন্ট অব ফিল্ড সাপোর্টের প্রতিনিধি, ইউএস মিশনের প্রতিনিধি, ক্রোয়েশিয়ার স্থায়ী প্রতিনিধি, ফিজির স্থায়ী প্রতিনিধি, কুয়েতের স্থায়ী প্রতিনিধি, মাদাগাস্কারের স্থায়ী প্রতিনিধি, চেক রিপাবলিকের মিশন-প্রধান, সৌদি মিশনের প্রতিনিধি ও অ্যাম্বাসেডর অ্যান্ড ডিপিআর অব সিয়েরালিয়ন। তথ্যবিবরণী।