জাতিসংঘে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন না। সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে যোগ দিতে ২৩ সেপ্টেম্বর তাঁর নিউইয়র্ক যাওয়ার কথা ছিল।
পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ আজ সোমবার প্রথম আলো ডটকমকে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, চলতি মাসে তিনি সাংগঠনিক কাজে ব্যস্ত থাকবেন। বিশেষ করে, তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে চলমান বৈঠকগুলো তিনি শেষ করতে চান। এ ছাড়া তাঁর হজে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আজ সন্ধ্যায় প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী যে নিউইয়র্ক সফরে যাচ্ছেন না সেটি বিকেলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী গত চার বছরে প্রতিবারই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন।