জাতিসংঘে শেখ হাসিনার শান্তি মডেল গৃহীত
জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনের উচ্চপর্যায়ের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত ‘জনগণের ক্ষমতায়ন’ শীর্ষক শান্তি মডেলটি সর্বসম্মতিক্রমে রেজুলেশন আকারে গৃহীত হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ সময় ভোর চারটায় নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের দ্বিতীয় কমিটিতে শান্তি মডেলটি গৃহীত হয়। গতকাল ঢাকায় প্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।গত সেপ্টেম্বর মাসে সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে শেখ হাসিনা সারা বিশ্বের জন্য ওই শান্তি মডেল উত্থাপন করেন, যার মূল প্রতিপাদ্য হচ্ছে ‘জনগণের ক্ষমতায়ন’। প্রধানমন্ত্রীর শান্তি প্রস্তাবের ওপর ভিত্তি করে বাংলাদেশ গত অক্টোবর মাসে ৬৬তম সাধারণ অধিবেশনের দ্বিতীয় কমিটিতে ‘জনগণের ক্ষমতায়ন’ নামের একটি নতুন এজেন্ডা আইটেম এবং রেজুলেশন পেশ করে। রেজুলেশনটি জাতিসংঘের সাধারণ অধিবেশনের ৬৬তম প্লেনারিতে আগামী ডিসেম্বর মাসে গৃহীত হলে এর মূল মূল্যবোধগুলো জাতিসংঘের ১৯৪টি সদস্যরাষ্ট্র কর্তৃক জাতীয় পর্যায়ে গৃহীত ও বাস্তবায়িত হবে। বঙ্গবন্ধু ফেলোশিপ চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দেশীয় কৌশল ও প্রযুক্তি উদ্ভাবনের জন্য বিজ্ঞানী ও গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু ফেলোশিপ এবং জাতীয় বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ফেলোশিপের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যাতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ভালোভাবে ও কম খরচে মোকাবিলা করতে পারি, তার উপায় উদ্ভাবন করতে হবে। গবেষণাকেও সেভাবে পরিচালনা করতে হবে।’ পরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ফেলোশিপ এবং আইসিটি ফেলোশিপপ্রাপ্ত বিজ্ঞানী ও গবেষকদের মধ্যে চেক বিতরণ করেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম সাইদুল হক এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আবদুর রব হাওলাদার বক্তব্য দেন। বাসস।