জাতিসংঘের অধিকতর গণতন্ত্রায়নের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘ দিবস আজ সোমবার। এ উপলক্ষে গতকাল রোববার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের অধিকতর গণতন্ত্রায়নের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতিসংঘের প্রতি অবিচল আস্থাশীল। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অন্যতম বৃহত্তম সেনা প্রেরণকারী বাংলাদেশ যুদ্ধের অভিশাপ থেকে মানবজাতিকে রক্ষায় তার অটল অঙ্গীকারের স্বাক্ষর রেখেছে। বাসস।