জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল বাংলাদেশি আমিরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের আমিরা হক। জাতিসংঘের মহাসচিব বান কি মুন গত বুধবার আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে আমিরা হকের নাম ঘোষণা করেন।আমিরা হক ফিল্ড সাপোর্ট বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন। জাতিসংঘে কোনো বাংলাদেশির এটাই সর্বোচ্চ পদমর্যাদা। এর আগে তিনি জাতিসংঘের মহাসচিবের বিশেষ প্রতিনিধির দায়িত্বে ছিলেন। আমিরা ১৯৭৬ সালে ইন্দোনেশিয়ায় জাতিসংঘের জুনিয়র প্রফেশনাল কর্মকর্তা হিসেবে পেশাগত জীবন শুরু করেন। তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি অর্জন করেন। এএফপি, এপি ও ইউএনবি।