জাতিসংঘের উচ্চ পর্যায়ের কমিটিতে ফেরদৌসি কাদরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের একটি উচ্চপর্যায়ের কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের গবেষক ফেরদৌসি কাদরি। স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) দারিদ্র্যতা দূরীকরণে সহায়তায় নতুন প্রস্তাবিত ‘প্রযুক্তি ব্যাংক’ গঠনের সম্ভাব্যতা ও কাজ বিষয়ে গবেষণার জন্য এই উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন এই কমিটি ঘোষণা করেছেন।
জাতিসংঘের পরিকল্পিত ‘প্রযুক্তি ব্যাংক এবং বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে সহায়তা’—গঠনের সাংগঠিক ও কার্যক্রমের বিষয়ে উচ্চপর্যায়ের কমিটি উপদেশ দেবে। ওই কমিটির চেয়ারম্যান হবেন রুয়ান্ডার রোমেইন মুরেনজি। বর্তমানে তিনি ইতালির ওয়ার্ল্ড অ্যাকাডেমি অব সায়েন্সের নির্বাহী পরিচালক। কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এলডিসিভুক্ত দেশ ও উত্তর ও দক্ষিণের উন্নত দেশগুলো থেকে পাঁচজন করে মোট ১০ জন নারী ও পুরুষ সদস্য। ইউএনডটঅর্গ।