জাতিসংঘের ওয়েব সাইটে বাংলাদেশের শহীদ মিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতিসংঘের ওয়েবসাইটে বাংলাদেশের শহীদ মিনারের ছবি সংযুক্ত করা হয়েছে। ছবির পরিচিতি অংশে ১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকায় ছাত্র-জনতার আত্মাহুতি দেওয়ার বর্ণনা রয়েছে। ২০০০ সাল থেকে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে। এ বছরই প্রথমবারের মতো জাতিসংঘের ওয়েবসাইটে শহীদ মিনারের ছবিটি সংযুক্ত হলো। জাতিসংঘের ছয়টি দাপ্তরিক ভাষার ওয়েবসাইটে শহীদ মিনারের ছবি দেখা যাবে।জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম মোমেন তাত্ক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেন, জাতিসংঘের ওয়েবসাইটে শহীদ মিনারের সংযোজন বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির জন্য একটি ঐতিহাসিক ঘটনা।এদিকে গত শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরের গণসংযোগ বিভাগ, ইউনেসকো ও বাংলাদেশ মিশন আলোচনা সভার আয়োজন করে।