জাতিসংঘের খাদ্য সংস্থা কৃষকদের জন্য কমিউনিটি রেডিও চালু করছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষকদের জন্য কমিউনিটি রেডিও চালু করতে যাচ্ছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। এ বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের কৃষি তথ্যকেন্দ্র (এআইএস) ও এফএওর মধ্যে গতকাল মঙ্গলবার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।বরগুনার আমতলী উপজেলায় কমিউনিটি পল্লি রেডিও চালু করা হবে। খাদ্যনিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য প্রয়োজনী তথ্য কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকার রাখবে এই রেডিও। এ ছাড়া কৃষকেরা নিজেদের অভিজ্ঞতা, স্থানীয় জ্ঞান ও উদ্ভাবন-সম্পর্কিত তথ্য নিজেদের মধ্যে ভাগাভাগি করতে পারবেন এই রেডিওর মাধ্যমে। বিজ্ঞপ্তি।