জাতিসংঘের চাহিদা অনুযায়ী শান্তিরক্ষী পাঠাবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের চাহিদা অনুযায়ী শান্তিরক্ষা মিশনে সেনা ও পুলিশ সদস্য পাঠানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। ফ্রান্সের রাজধানী প্যারিসে গতকাল বৃহস্পতিবার একটি সম্মেলনে এ অঙ্গীকারের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

প্যারিসের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘পিসকিপিং ইন ফ্রাঙ্কোফোন এনভায়রনমেন্ট’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে মাহমুদ আলী বিশ্বের সংঘাতপূর্ণ এলাকায় শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রচেষ্টার কথা তুলে ধরেন। ফরাসিভাষী অঞ্চল বা দেশে শান্তিরক্ষা কর্মসূচি জোরদারের লক্ষ্যে ফ্রান্স এ সম্মেলনের আয়োজন করে।

পররাষ্ট্রমন্ত্রী আগামীতে শান্তি মিশনে নারী সদস্য বাড়াতে বাংলাদেশের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।