প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি-ঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার ঘটনায় প্রকৃত দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নিতে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত কমিশন গঠন করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল বুধবার বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে দাবি করা হয়, এ পর্যন্ত যত ঘটনা ঘটেছে, তার প্রতিটির সঙ্গে আওয়ামী লীগের দলীয় ক্যাডারদের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় নোংরা রাজনৈতিক খেলার শিকার হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে কতিপয় প্রচারমাধ্যম ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে বিনা তদন্তে জামায়াত-শিবিরের ওপর দোষ চাপিয়ে কল্পকাহিনি রচনা করছে। এতে প্রকৃত ঘটনা চাপা পড়ে যাচ্ছে।