প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা চালুর যে আন্দোলন শুরু হয়েছে, আশা করা যায়, সেটি সফলতার মুখ দেখবে। তবে এ দাবির প্রতি বাংলা ভাষাভাষীদের এক হওয়া প্রয়োজন। গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ সুরবিতান ললিতকলা একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বিশ্বে বাংলা ভাষায় কোটি কোটি মানুষ কথা বলে। এ ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হওয়া এখন সময়ের দাবি। অর্গানাইজেশন ফর দ্য রিকগনিশন অব বাংলা অ্যাজ অ্যান অফিশিয়াল ল্যাংগুয়েজ অব দ্য ইউনাইটেড নেশনস, হবিগঞ্জ শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।