প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের বিশেষ দূত হাইনার বিয়েলেফেল্ট ৩১ আগস্ট ঢাকায় আসছেন। বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি মূল্যায়নে নয় দিনের এ সফরে আসছেন তিনি। জাতিসংঘ দপ্তরের ওয়েবসাইটে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়সহ নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন তিনি।