জাতিসংঘের বিশেষজ্ঞ দল সুন্দরবনে কাজ করবে আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল ও স্থানীয় বিশেষজ্ঞরা সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকারডুবিতে ছড়িয়ে পড়া ফার্নেস অয়েল নিঃসরণে উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণের কাজ আজ মঙ্গলবার সকাল থেকে শুরু করবে। ২৫ সদস্যের এ দলটি গতকাল সকালে ঢাকা থেকে বাগেরহাটের মংলা পৌঁছেছে।
পশুর নদীতে নোঙর করা বিশেষজ্ঞদের বহনকারী জাহাজ থেকে ইউএনডিপির তথ্য কর্মকর্তা কাওসার আহমেদ এ তথ্য জানান। খবর বাসসের।
এই দলে রয়েছেন ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড, সুইডেন, জাপান ও কানাডার নয়জন বিশেষজ্ঞ। তারা সুন্দরবনের জীববৈচিত্র্যের কী ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করবে।
৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে তিন লাখ ৫৮ হাজার লিটার ফার্নেস অয়েল নিয়ে একটি তেলবাহী ট্যাংকার ডুবে যায়।
জাতিসংঘের নিয়ম অনুযায়ী বাংলাদেশ সরকারকে সুন্দরবনে ফার্নেস অয়েল নিঃসরণে আন্তর্জাতিক প্রতিনিধিদলটি সহযোগিতা করবে।
পর্যবেক্ষক দলটি শ্যালা ও পশুর নদী থেকে কাজ শুরু করবে। তারা ঢ্যাঙমারি থেকে হাড়বাড়িয়া এবং হরিণটানা বন বিভাগ এলাকা পর্যন্ত পর্যবেক্ষণ করবে।