জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সভায় এএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ১৫তম সভায় বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছে বেসরকারি সংস্থা এসিড সারভাইভারস ফাউন্ডেশন বাংলাদেশ (এএসএফ)।গতকাল বুধবার থেকে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ওই সভা শুরু হয়েছে। আলোচনায় অংশ নেন এএসএফের প্রতিষ্ঠাতা জন মরিসন, ইউএন স্পেশাল রেপর্টিয়ার ম্যানফ্রেড নোয়াক প্রমুখ। সভায় এসিড সহিংসতা বিষয়ে উপস্থাপনা করেন এএসএফের নির্বাহী পরিচালক মুনিরা রহমান ও কোষাধ্যক্ষ ফজিলাতুন্নেসা। ওই কাউন্সিলে এএসএফ বাংলাদেশের সহযোগিতায় এসিডদগ্ধদের চিকিৎসা নিয়ে বিশেষ প্রতিবেদন উপস্থাপন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিজ্ঞপ্তি।