জাতিসংঘের সহকারী মহাসচিব আজ ঢাকায়আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নির্বাচন-পূর্ব রাজনৈতিক পরিস্থিতি খতিয়ে দেখতে জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো আজ শুক্রবার সকালে ঢাকায় আসছেন। চার দিনের এ সফরের সময় জাতিসংঘের জ্যেষ্ঠ এ কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, নাগরিক সমাজ ও গণমাধ্যমের কর্মীদের সঙ্গে আলোচনা করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এ সফরের সময় অস্কার ফার্নান্দেজের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া ছাড়াও প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।