জাতীয় ক্রিকেট দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিরুদ্ধে জয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা পৃথক বার্তায় এই অভিনন্দন জানান। খবর বাসসের।
প্রধানমন্ত্রী তাঁর বার্তায় এই সাফল্যের জন্য বিশেষ করে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, ব্যবস্থাপক, কোচ ও ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন, এই বিশ্বকাপে জাতীয় দল আগামী খেলাগুলোতে জয়ের এ ধারা অব্যাহত রেখে সব বাধা পেরিয়ে লাল-সবুজের পতাকা সমুন্নত রাখবে।