জাতীয় গ্রিডে সমস্যা, সারা দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় গ্রিডে কারিগরি সমস্যার কারণে আজ শনিবার বেলা ১১টা ২৭ মিনিটে সারা দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। গ্রিডের এই সমস্যার প্রতিক্রিয়ায় বন্ধ হয়ে যায় দেশের সব কয়টি বিদ্যুৎকেন্দ্র।
গ্রিডের সমস্যা এখনো শনাক্ত করা যায়নি। এরই মধ্যে এলাকাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো চালু করা শুরু হয়েছে।
আজ শনিবার দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছয় হাজার ৬০০ মেগাওয়াট। অন্যদিকে বেলা তিনটা পর্যন্ত মাত্র ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। অন্য বিদ্যুৎকেন্দ্রগুলো চালু করার প্রক্রিয়া চলছে।
উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কমপক্ষে ১২ ঘণ্টা সময় লাগবে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সার্বিকভাবে চেষ্টা চালানো হচ্ছে।