জাতীয় দিবসে কোচিং সেন্টার বন্ধ রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান বিজয় দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে পাবনার ঈশ্বরদীতে শিক্ষকদের প্রাইভেট পড়ানো ও কোচিং সেন্টার বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। গত রোববার সন্ধ্যায় ঈশ্বরদী নাগরিক মঞ্চ, বাংলাদেশ শিক্ষক সমিতি ও প্রাথমিক শিক্ষক সমিতি ঈশ্বরদী শাখার যৌথ সভায় এ আহ্বান জানানো হয়।

সাপ্তাহিক জনদাবী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি আয়নুল ইসলাম। বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক, নাগরিক মঞ্চের আহ্বায়ক স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ, লেখক মুরাদ মালিথা, প্রাথমিক শিক্ষক সমিতির সহসভাপতি আবদুস সরোয়ার প্রমুখ।

সভায় বক্তারা অভিযোগ করেন, বিজয় দিবস, শহীদ দিবস, স্বাধীনতা দিবসে অনেকে শহীদবেদিতে না গিয়ে প্রাইভেট পড়ান ও কোচিং সেন্টার খোলা রাখেন। ফলে অনেক শিক্ষার্থী বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ইতিহাস সঠিকভাবে জানতে পারে না। শিক্ষার্থীরাও প্রাইভেট ও কোচিংয়ের কারণে অনুষ্ঠানে যেতে পারে না। তাই জাতীয় দিবসগুলোতে ঈশ্বরদীতে প্রাইভেট পড়ানো ও কোচিং সেন্টার বন্ধ রাখা উচিত।