জাতীয় নির্বাচনে ধর্মের অপব্যবহার করলে প্রার্থিতা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেছেন, জাতীয় নির্বাচনে ধর্মের অপব্যবহার করলে প্রয়োজনে প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনে নিজ কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শাহনেওয়াজ বলেন, ধর্মের ব্যবহার তো অপরাধ নয়। কিন্তু ধর্মকে ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করা অপরাধ। তিনি বলেন, কিছু সীমাবদ্ধতা থাকায় সদ্য শেষ হওয়া পাঁচটি সিটির নির্বাচনে তেমন ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে জাতীয় নির্বাচনে এ ধরনের প্রচারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সংসদ নির্বাচনের বিদ্যমান আচরণবিধিতে এ ধরনের অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। একই অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে প্রার্থীর প্রার্থিতা বাতিলের ক্ষমতাও কমিশনের রয়েছে।