জাতীয় পতাকা উত্তোলন না করায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন না করায় বগুড়ার সান্তাহার রেলওয়ে ভূমি অফিসের কর্মচারী (আমিন) আবদুল মমিনকে ধরে পুলিশে সোপর্দ করেছিলেন সান্তাহার রেলওয়ে শ্রমিক লীগের নেতা-কর্মীরা। কিন্তু পুলিশ কোনো আইনি ব্যবস্থা নিতে অস্বীকৃতি জানায়। এ ঘটনায় ওই কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। গতকাল শনিবার দুপুরে সান্তাহার রেলওয়ে ভূমি অফিসে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্র জানায়, জাতীয় শোক দিবস উপলক্ষে সান্তাহার রেলওয়ের সব কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করা হলেও রেলওয়ে ভূমি অফিসে কোনো পতাকা উত্তোলন করা হয়নি। বিষয়টি জানাজানি হলে রেল শ্রমিক লীগের নেতা-কর্মীরা দুপুরে ওই কার্যালয়ে গিয়ে আমিন আবদুল মমিনকে ধরে প্রথমে শ্রমিক লীগ কার্যালয়ে এবং পরে সান্তাহার জিআরপি থানায় নিয়ে যান। শ্রমিক লীগ নেতাদের ভয়ে ওই কার্যালয়ের অন্য কর্মচারীরা পালিয়ে যান। এ সময় শ্রমিক লীগের নেতা-কর্মীরা কার্যালয়ে তালা লাগিয়ে দেন।