জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বুধবার থেকে ঢাকা, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার নতুন ভোটারদের মধ্যে জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হবে। ভোটার তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে এসব পরিচয়পত্র বিতরণ করবেন।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, এবার হালনাগাদ শেষে বিতরণযোগ্য জাতীয় পরিচয়পত্রের সংখ্যা ৭০ লাখ ছয় হাজার ৯৯৫। এর মধ্যে ঢাকায় পাঁচ লাখ ৩২ হাজার ২৬১ জন, গাজীপুরে এক লাখ ৭০ হাজার ৮৪৪ এবং মানিকগঞ্জে এক লাখ ৩৭ হাজার ১২০ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন।
গতকাল মঙ্গলবার কমিশন সচিবালয় থেকে জানানো হয়, জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে পৌঁছানোর দুই সপ্তাহের মধ্যে পরিচয়পত্র বিতরণ শেষ করা হবে। কোন তথ্য সংগ্রহকারী কোন এলাকায় পরিচয়পত্র বিতরণ করবেন, সেই এলাকার নাম ও তথ্যসংগ্রহকারীর ফোন নম্বর থানা/উপজেলা ও জেলা কার্যালয়ের নোটিশ বোর্ডে টাঙানো থাকবে।