জাতীয় পরিবেশ-বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ-বিষয়ক চিত্রাঙ্কন, পরীক্ষা, রচনা প্রতিযোগিতাসহ নানা আয়োজনে শেষ হলো দুই দিনব্যাপী জাতীয় পরিবেশ অলিম্পিয়াড। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগ এবং একই বিভাগের পরিবেশ ক্লাব এ অলিম্পিয়াডের আয়োজন করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
গত শুক্রবার ছাত্রশিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়। গতকাল ছিল পরিবেশ-বিষয়ক পরীক্ষা। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থী এসব প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন চারুকলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী।
ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারপারসন অধ্যাপক হাফিজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ প্রমুখ।