জাতীয় পার্টির নেতা লিংকন মুক্তি পেলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতিমণ্ডলীর সদস্য আহসান হাবিব লিংকন জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান। কারা ফটকে দলের নেতারা তাঁকে ফুল দিয়ে বরণ করেন।
গত ১২ জানুয়ারি রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ডিবি পুলিশ লিংকনকে গ্রেপ্তার করে। ২০-দলীয় জোটের অবরোধ ও হরতাল কর্মসূচি চলাকালে গুলশান, বনানী ও ভাটারা থানায় করা তিনটি পৃথক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।