জাতীয় পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার শিক্ষাপ্রতিষ্ঠান আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপীঠ জাতীয় পর্যায়ে বিশেষ পুরস্কার পেয়েছে। বিভিন্ন ধরনের ফল ও শাকসবজি ফরমালিনমুক্ত করতে প্রযুক্তি উদ্ভাবন করায় তাদের এ স্বীকৃতি দেওয়া হয়। ৩৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কনিষ্ঠ দলে এই বিশেষ পুরস্কার দেওয়া হয়। গত শনিবার ঢাকার বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর চত্বরে ওই আয়োজন করা হয়। পুরস্কার হিসেবে বিদ্যাপীঠের শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ ও এক হাজার টাকার প্রাইজবন্ড তুলে দেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। বিদ্যাপীঠের পরিচালক নুরুল আলম বলেন, এর আগেও তাঁরা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছেন।