জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্তির দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিঃশর্তভাবে নতুন জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্তির দাবিতে গতকাল সোমবার বরিশালে সমাবেশ হয়েছে। জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট বরিশাল বিভাগের কর্মসূচিতে শিক্ষক ছাড়াও শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন। দুপুর ১২টায় নগরের অশ্বিনীকুমার হল চত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট বরিশাল বিভাগের আহ্বায়ক মহসিন-উল-ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, রেজাউল ইসলাম, আমিনুল ইসলাম, নাগরিক সমাজের সদস্যসচিব মিজানুর রহমান, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এ কে আজাদ, জেলা গণফোরামের সভাপতি হিরণকুমার দাস, শিক্ষার্থীদের পক্ষে মোহাম্মদ হোসাইন, মরিয়ম বেগম প্রমুখ। সমাবেশ বক্তারা বলেন, শিক্ষক-কর্মচারীদের এই দাবি যুক্তিসংগত এবং ন্যায্য। এই দাবি সরকারের মানতে হবে। বরিশাল অফিস