জাতীয় প্রেসক্লাবে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবের দোতলায় একটি কক্ষে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগার পর তা নিভিয়ে ফেলা হয়েছে।
ক্লাবের একজন কর্মচারী জানান, গতকাল শুক্রবার দুপুরে দোতলার কার্ড রুমে আগুনের সূত্রপাত হয়।
সকালে কক্ষ পরিষ্কার করার সময় দরজা খোলার পর দেখা যায়, ভেতরে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে কয়েক মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়। আগুনে ওই কক্ষের তিনটি জানালার পর্দা পুড়ে গেছে এবং দুটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
রেফ্রিজারেটরের বিদ্যুতের লাইনে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
জানতে চাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষ থেকে বলা হয়, প্রেসক্লাবে আগুনের ব্যাপারে তাঁরা কিছু জানেন না। তবে বিভিন্ন গণমাধ্যমের খবরে তাঁরা জানতে পারেন, এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।