জাতীয় বাঁশ উদ্যানের উদ্বোধন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশি-বিদেশি দুর্লভ ও বিপন্ন ২৪টি জাতের ৭০০ বাঁশের চারা রোপণ করে সিলেটে যাত্রা শুরু করা দেশের প্রথম জাতীয় বাঁশ উদ্যান আজ বৃহস্পতিবার উদ্বোধন করা হবে। উদ্যানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বন বিভাগের রেঞ্জার মো. রেজাউল করিম জানান, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল উদ্যানটি উন্মুক্ত করে দেওয়া হয়। আজ বেলা একটায় প্রধান বন সংরক্ষক মো. ইউনুছ আলী উদ্যানটি উদ্বোধন করবেন।
সিলেট বন বিভাগের তত্ত্বাবধানে শহরতলির বিমানবন্দর এলাকায় ফরেস্ট স্কুল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট (এফএসটিআই) চত্বরের তিন একর জায়গাজুড়ে এ উদ্যান প্রতিষ্ঠা করা হয়েছে।